ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে তাঁর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত ১৯ অক্টোবর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক জানান, ভবিষ্যতে এমন আরও উদ্যোগের পরিকল্পনা রয়েছে তাঁর। তবে শেয়ার বিতরণের প্রক্রিয়া বা সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে কবে, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় শিশুদের মধ্যে এসব শেয়ার বিতরণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্যমতে, দেশটিতে শিশুর সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। সোমবারের বাজারদর অনুযায়ী স্পেসএক্সের প্রতিটি শেয়ারের মূল্য ১৪৯ দশমিক ৪৯ ডলার। এই হিসেবে মাস্কের পরিকল্পনায় প্রায় ১ হাজার ৯১ কোটি ডলার মূল্যের শেয়ারের প্রয়োজন হবে। স্পেসএক্সের ১০ দশমিক ৫ শতাংশ মালিকানা নিয়ে তিনি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ব্যক্তিগত শেয়ারহোল্ডার। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯০ হাজার ৪০০ কোটি ডলার। এছাড়া, এই শেয়ার বিতরণে মার্কিন সরকারের ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচি ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে সিবিএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক

আপডেট সময় : ০৭:৩০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬