ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইংল্যান্ডের শীর্ষ সারির ক্লাব চেলসি, আর্সেনাল ও লিডস ইউনাইটেড নিজেদের শক্তির প্রমাণ দিয়ে জয় তুলে নিয়েছে

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ দ্য ভেলিতে শনিবার রাতে চার্লটন অ্যাথলেটিকের আতিথ্য নিয়েছিল চেলসি। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলটি ঘরের মাঠে লড়াই জমাতে পারেনি। তাদের ৫–১ ব্যবধানে উড়িয়ে দেয় প্রিমিয়ার লিগের দল চেলসি। জয় পাওয়া ম্যাচে জোরেল হাতো, তোসিন আদারাবিয়ো, মার্ক গুয়েহি, পেদ্রো নেতো ও এনজো ফার্নান্দেজ একটি করে গোল করেন। স্বাগতিকদের সান্ত্বনার গোলটি আসে লিয়েবার্নের পা থেকে।

অন্যদিকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ—দুই টুর্নামেন্টেই টেবিলের শীর্ষে থাকা আর্সেনালও বড় জয় পেয়েছে। চ্যাম্পিয়নশিপের দল পোর্টসমাউথের বিপক্ষে ৪–১ গোলের জয় তুলে নেয় মিকেল আরতেতার দল। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ম্যাচে ৬১ শতাংশ সময় বলের দখল রাখে গার্নাররা। গ্যাব্রিয়েল মার্তিনেলি একাই হ্যাটট্রিক করেন। আর্সেনালের অপর গোলটি করেন আন্দ্রে দোজেল।

তবে ম্যাচের শুরুতে চমক দেখিয়েছিল পোর্টসমাউথই। ম্যাচের তৃতীয় মিনিটে বিশপের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু এরপরই আক্রমণের ঢেউ তোলে আর্সেনাল। একের পর এক আক্রমণে ভেঙে পড়ে পোর্টসমাউথের রক্ষণ।

এফএ কাপে জয় পেয়েছে প্রিমিয়ার লিগের আরেক দল লিডস ইউনাইটেডও। ডার্বি কাউন্টির বিপক্ষে ৩–১ গোলের জয় তুলে নেয় ড্যানিয়েল ফার্কির শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার ম্যাচে বেরেরটন দিয়াজের গোলে ৩৫ মিনিটে এগিয়ে যায় ডার্বি। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। তিনটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয় লিডস।

দিনের অন্য ম্যাচগুলোতে হাল সিটি ও ব্ল্যাকবার্ন রোভার্সের ম্যাচটি ড্র হয়েছে। ওয়ালসেলকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছে নরউইচ সিটি। আর সাত গোলের নাটকীয় ম্যাচে ম্যান্সফিল্ড টাউনের কাছে ৪ গোল হজম করে জয় বঞ্চিত থাকে শেফিল্ড ইউনাইটেড।

খেলার খবর আপডেট পেতে টি স্পোর্টস Google News চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও পড়ুন
আর্সেনালচেলসিএফএ কাপলিডসমার্তিনেল্লি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইংল্যান্ডের শীর্ষ সারির ক্লাব চেলসি, আর্সেনাল ও লিডস ইউনাইটেড নিজেদের শক্তির প্রমাণ দিয়ে জয় তুলে নিয়েছে

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬