সৌদিতে বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
- আপডেট সময় : ০৭:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে চালানো এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং আরও আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, হামলায় আহত দুই বাংলাদেশির নাম সজল চন্দ্র দাস এবং মোহাম্মদ আবদুর রহিম। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন।
আহত সজল চন্দ্র দাস কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা অনুকূল চন্দ্র দাসের ছেলে। অপরজন মোহাম্মদ আবদুর রহিম নোয়াখালীর সদর উপজেলার দিনমনিরহাটের সিরাজুল হকের সন্তান। হামলার সময় প্রচণ্ড গরম ও ধোঁয়ার কারণে তারা জ্ঞান হারিয়ে ফেললেও বর্তমানে তারা সুস্থ রয়েছেন। তাদের শরীরে কোনো গুরুতর জখম নেই। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি ইতিমধ্যেই দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং আহতদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে শুক্রবারই তারা হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।


























