ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: দলে ফিরলেন কারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘোষিত এই দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। চোটের কারণে পেসার নাহিদ রানাকে ছাড়াই প্রথম টেস্টে মাঠে নামতে হবে স্বাগতিকদের। গত জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলার সময় সাইড স্ট্রেনের চোটে পড়েন নাহিদ। এরপর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও নিতম্বে নতুন করে ব্যথা অনুভব করায় অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিনি দলের বাইরে থাকছেন।

দলে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার ও পেসার খালেদ আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ একমাত্র টেস্টের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি সৌম্য। তবে তাওহিদ হৃদয় নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। নাহিদ রানার অনুপস্থিতে পেস বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। বোলিং লাইনআপে স্পিনার হিসেবে রাখা হয়েছে নাঈম হাসানকে, যার সাথে যথারীতি আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। সেই চোট তাঁকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে দেয়নি, পুনর্বাসনপ্রক্রিয়া শেষ না হওয়ায় ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও।

রাওয়ালপিন্ডিতে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি এবং ৪২৯ রান তাড়া করার মতো ঐতিহাসিক রেকর্ডের স্মৃতি পেছনে ফেলে ওয়ানডে ফরম্যাটের ব্যর্থতা ভুলে এখন টেস্টে পুরোপুরি মনোযোগী বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। ওয়ানডের যন্ত্রণা ভুলে এখন টেস্টে চোখ বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: দলে ফিরলেন কারা

আপডেট সময় : ১০:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬