ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
- আপডেট সময় : ০২:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিকে আগেই জানিয়েছে বিসিবি। এ বিষয়ে এখনো আইসিসির কাছ থেকে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।
চলতি মাসে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। এ নিয়ে আইসিসিকে একাধিকবার বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে জানায় আইসিসি।
এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তবে বিসিবি জানিয়েছে, আইসিসির সাথে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাম্প্রতিক যোগাযোগের বিষয়গুলো স্পষ্ট করতে চায় তারা।
ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে,আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আইসিসি নিরাপত্তা বিভাগের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। এই আলোচনা ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের জন্য বিসিবির অনুরোধের প্রতি আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।
বিসিবি আরো জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ভেন্যু ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছে এবং দলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ করেছে। বোর্ড নিশ্চিত করেছে, তারা এখনো এই বিষয়ে আইসিসির কাছ থেকে একটি আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।














