বরখাস্তের পর রিয়ালকে নিয়ে বার্তা আলোনসোর
- আপডেট সময় : ০২:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দিয়েছেন জাবি আলোনসো। তিন বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে যোগ দিলেও সাত মাসে ক্লাব ছাড়তে হয়েছে তাঁকে। জাবির পরিবর্তে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে রিয়াল।
রিয়াল ছাড়ার পর সামাজিক মাধ্যমে অনুভূতি ব্যক্ত করেছেন আলোনসো। যেখানে সুযোগ মিসের অনুশোচনা করেন তিনি। তবে তাঁর দাবি ক্লাবে থাকাকালীন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন আলোনসো।
পরিসংখ্যান বলছে, আলোনসোর অধীন রিয়ালের পারফরম্যান্স একেবারে খারাপ ছিল না। ৩৪ ম্যাচে, ২৪ জয়, ৬ হার ও ৪ ড্র। কিন্তু ক্লাবের ভবিষ্যত নিয়ে বোঝাপড়ার অভাব এবং খেলোয়াড়দের সঙ্গে মনোমালিন্যের জেরে বিদায় নিতে হয়েছে তাঁকে।
সামাজিক মাধ্যমে পোস্টের শুরুতে আলোনসো বলেন,
‘রিয়ালের সঙ্গে পেশাগত অধ্যায়ের ইতি ঘটেছে, কিন্তু তা আমরা যেমনটা চেয়েছিলাম তেমন হয়নি।’
আলোনসোর মতে, রিয়াল মাদ্রিদরে হয়ে কোচিং করানোটা ছিল তাঁর জন্য সম্মান এবং মর্যাদার।
সাবেক লেভারকুসেন কোচ আরও বলেন,
‘আমি কৃতজ্ঞ রিয়াল মাদ্রিদের প্রতি, একই সঙ্গে প্লেয়ার এবং ক্লাবটির ফ্যানদের প্রতি। আমি সম্মান, কৃতজ্ঞতা এবং নিজের সেরাটা দেওয়ার গর্ব নিয়েই বিদায় নিয়েছি।’

























