ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মিঠুনসহ অন্য ক্রিকেটারদের হত্যার হুমকি

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ মিঠুনকে হত্যার হুমকি দিয়েছেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। আজ (১৫ জানুয়ারি) বেনামি এক নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উইকেটরক্ষক ব্যাটারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

অডিও বার্তায় সেই অজ্ঞাত ব্যক্তি মিঠুনকে বলেছেন, ‘তোরা বাংলাদেশ ক্রিকেটে যা শুরু করেছিস তোদের কপালে দুঃখ আছে। বিসিবির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছিস, ভারতীয় দালাল।

স্টেডিয়াম থেকে বের হবি না? স্টেডিয়ামে যাবি না? কোন জায়গায় নিরাপদ থাকবি?’
শুধু মিঠুনকে নয়, অন্য ক্রিকেটারদের পরিবারকে অশ্লীল ভাষায় গালি দিয়ে সেই হুমকিদাতা বলেছেন, ‘এই ছবিটা সুন্দর করে আমরা তুলে রাখছি। মোস্তাফিজ আর দু একজন ছাড়া সবগুলোর কপালে খুবই দুঃখ আছে। এটা খুবই ভয়াবহ হবে লিখে রাখ। মানে এটা কত দূর যাবে সেটা কল্পনাও করতে পারবে না।

শুধু লিখে রাখ। তোরা যে তামিমের দালালি করছিস।’
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যর জের ধরে ক্রিকেটারদের খেলা বয়কটের সিদ্ধান্তের মধ্যেই এই হুমকি আসল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিঠুনসহ অন্য ক্রিকেটারদের হত্যার হুমকি

আপডেট সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬