ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বড় দুঃসংবাদের ইঙ্গিত রিয়ালে, অনুশীলনে ছয় তারকা অনুপস্থিত

Live News Bangla71
  • আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর বরখাস্ত হন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। পরের ম্যাচে কোপা দেল রে থেকে বিদায়। দুরবস্থার মধ্যে কাল লা লিগায় লেভান্তের বিপক্ষে মাঠে নামবে তারা। তবে সেই ম্যাচকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের প্রস্তুতি শুরু থেকেই চাপের মধ্যে পড়েছে। চোট ও অনুপস্থিতির দীর্ঘ তালিকা নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটির প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন, অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে সপ্তাহের তৃতীয় অনুশীলনেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন না। দলীয় অনুশীলনে অনুপস্থিত ছিলেন রদ্রিগো, আন্তোনিও রুডিগার, আন্দ্রি লুনিন, এদের মিলিতাও, ফেরলান মেন্দি ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। একসঙ্গে এতজন মূল খেলোয়াড়ের অনুপস্থিতি কোচিং স্টাফের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আক্রমণভাগেও বিকল্পের অভাব প্রকট। ব্রাহিম দিয়াজ এখনো আফ্রিকা কাপ অব নেশনস খেলতে ব্যস্ত থাকায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ফলে আক্রমণভাগে রোটেশন ও একাডেমির খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হচ্ছে রিয়ালকে।

তবে অনুশীলনে একটি স্বস্তির খবরও ছিল। কিলিয়ান এমবাপে অনুশীলনে অংশ নিয়েছেন। যদিও পুরোপুরি ফিট নন ফরাসি ফরোয়ার্ড। গত বছরের শেষ দিকে হাঁটুর চোটে পড়েছিলেন তিনি। ক্লাব সূত্র বলছে, ঝুঁকি এড়াতে এমবাপ্পেকে লেভান্তের বিপক্ষে না খেলানোর সম্ভাবনাই বেশি।

রক্ষণভাগে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল রাউল আসেনসিওর উপস্থিতি। নাকের হাড় ভেঙে ও বেঁকে যাওয়ার চোট নিয়ে সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলন করেছেন এই ডিফেন্ডার। মাস্ক পরেই তাঁকে লেভান্তের বিপক্ষে ম্যাচে খেলানোর কথা ভাবছে কোচিং স্টাফ, কারণ রক্ষণে খেলোয়াড় সংকট প্রকট।

মৌসুমজুড়েই যেমনটা দেখা গেছে, অনুশীলন সম্পূর্ণ করতে একাডেমির কয়েকজন খেলোয়াড়কে ডাকা হয়েছে। আলভারো লেইভা আবারও প্রথম দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। তার সঙ্গে ছিলেন হোর্হে সেস্তেরো, যিনি সম্প্রতি কোপা দেল রেতে আলবাসেতের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন। এছাড়া জোয়ান মার্তিনেজ ও সেসার পালাসিওসও অনুশীলনে অংশ নেন।

কোপা দেল রেতে প্রথম ম্যাচেই হতাশাজনক হার দিয়ে সিনিয়র দলের যাত্রা শুরু করা আরবেলোয়ার জন্য লেভান্তের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। এত অনিশ্চয়তা ও সীমিত বিকল্পের মধ্যে তিনি কীভাবে একাদশ সাজান, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড় দুঃসংবাদের ইঙ্গিত রিয়ালে, অনুশীলনে ছয় তারকা অনুপস্থিত

আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬