ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর হামলায় নিহত ৩

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর হামলায় তিনজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির নিউ সাউথ ওয়েলসে ঘটনাটি ঘটেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

হামলায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এখনও ধরাছোঁয়ার বাইরে হামলাকারী। তাকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, এখনও অস্ত্রসহকারে শহরে অবস্থান করছেন ঐ আততায়ী। গেল মাসেই, দেশটির সিডনির বন্ডাই সৈকতে দুই বন্দুকধারীর হামলায় প্রাণ যায় ১৫ জনের। যা অস্ট্রেলিয়ার কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা। অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত নিউ সাউথ ওয়েলস রাজ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর হামলায় নিহত ৩

আপডেট সময় : ০২:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬