ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে নির্দেশনা দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে বৃহস্পতিবার একটি চিঠি পাঠানো হয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরেই বিক্রি হবে।

বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। উল্লেখ্য, গত ২০শে সেপ্টেম্বর সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধি করে, যা ২১শে সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। অক্টোবর মাসেও একই দাম বহাল ছিল, যা নভেম্বরেও অপরিবর্তিত থাকছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশ

আপডেট সময় : ১১:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬