আইসিসি থেকে এখনও কোনো চিঠি পায়নি বিসিবি : আসিফ
- আপডেট সময় : ০৬:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে আইসিসি থেকে এখনও বিসিবি কোনো চিঠি পায়নি- জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বরাত দিয়ে তিনি দাবি করেছেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু নিয়ে কী ভাবছে সে সম্পর্কে বোর্ডের কোনো ধারণা নেই এখনও।
বিপিএলের সিলেট পর্ব শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী, যিনি একাদশে বিসিবি পরিচালক। আইসিসি থেকে কোনো চিঠি এসেছে কিনা, সেই প্রশ্নের জবাব দেন
আসিফ বলেন, ‘একটু আগে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোনো নিউজ আছে কি না। আসলে এরকম কোনো নিউজ নেই আমাদের কাছে। আইসিসি থেকে কোনো চিঠি আমরা পাইনি এখনও এ বিষয়ে।’
যদিও ভারতীয় গণমাধ্যম দাবি করছে, ভারতেই থাকবে বাংলাদেশের ভেন্যু। এ বিষয়ে তিনি জানান, ‘ইন্ডিয়ান নিউজ ওরা ওদের মতো করুক। আপনারা প্রপার নিউজটা দিয়ে দিন তাহলেই হবে। আইসিসি কী বলছে অবশ্যই আমরা আপনাদের জানাব।’
বোর্ড থেকে সঠিক তথ্য দেওয়া হবে জানিয়ে আসিফ আরও বলেন, ‘আমাদের দেশে একটা নেচার আছে, একটু অস্থিতিশীল থাকি এবং খুব দ্রুত শুনি আবার ভুলে যাই। আমাদের জায়গা থেকে হুটহাট কথা বলতে পারি না। বোর্ড থেকে যখন আমরা সিগনাল পাই তখনই আপনাদের বলি। অথেনটিক যেন হয়। এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমরা দেইনি যেটা বোর্ড কর্তৃক ফিল্টারড না। আমরা আইসিসির চিঠির অপেক্ষায় আছি। অন্যান্য যেসব আলাপ হচ্ছে, বোর্ডের পক্ষ থেকে অথেনটিক বলতে পারব না।’

























