আলোনসোর বরখাস্ত নিয়ে যেসব তথ্য জানা গেল
- আপডেট সময় : ০১:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে
২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রথম এল ক্লাসিকো একপেশে হলেও স্প্যানিশ সুপার কোপার ফাইনাল হয়েছে ধুন্ধুমার। ৫ গোলের ম্যাচে তিনটিই হয়েছে প্রথমার্ধের ইনজুরি টাইমে। এই ম্যাচের আগে-পরে ভীষণ চাপে জাবি আলোনসো।
হারলে চাকরি হারাবেন, এমনটাই বলা হচ্ছিল আলোনসোকে নিয়ে। বাস্তবতা হলো, রবিবার রাতে সৌদির জেদ্দায় ৩-২ গোলে হ্যান্সি ফ্লিকের দলের কাছে হেরে বসে রিয়াল। এরপরই আলোনসোকে ঘিরে গুঞ্জন আরও ছড়াতে থাকে।
জার্মানভিত্তিক ক্রীড়া ওয়েবসাইট ওয়ান ফুটবলের প্রতিবেদনে বলা হয়েছে, এই মুর্হূতে বহিস্কার হচ্ছেন না আলোনসো। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক হোসে ফেলিক্স দিয়াজের মন্তব্য সমেত একটি প্রতিবেদন প্রকাশ করে ওয়েব পোর্টালটি।
ফেলিক্স দিয়াজ বলেছেন,
‘সুপার কাপয় রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সই জাবি আলোনসোর চাকরি আপাতত টিকিয়ে রেখেছে।’
সুপার কোপার আগে চাউর হয়, বার্সার বিপক্ষে হারলেই নিশ্চিত চাকরি খোয়াবেন আলোনসো। যদিও স্প্যানিশ এই ক্রীড়া সাংবাদিক বলেছেন,
‘এ নিয়ে কোনো চূড়ান্ত আল্টিমেটাম ছিল না। কারণ, আমরা যেমনটা কয়েক সপ্তাহ ধরে বলছি, সবকিছুই নির্ভর করছে অনুভূতি ও মূল্যায়নের ওপর। তাই মৌসুমের প্রথম শিরোপার ফাইনালে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স কোচের দিকে সরাসরি আঙুল তোলার বদলে উন্নতির সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।’
স্প্যানিশ সুপার কোপায় হারের পর রিয়াল কোচ জানিয়েছিলেন মৌসুমের সবচেয়ে গুরুত্বহীন কোচ ছিল সোমবারের এল ক্লাসিকো। আলোনসো বলেছেন,
‘আমাদের যত দ্রুত সম্ভব পৃষ্ঠা উল্টাতে হবে। এটা কেবল একটি ম্যাচ, একটি প্রতিযোগিতা, এবং আমাদের যতগুলো ম্যাচ আছে তার মধ্যে এটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। আমরা সামনে তাকাতে, খেলোয়াড়দের ফেরাতে এবং মনোবল উন্নত করতে চাই। এগিয়ে যেতে হবে।’

























