ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সতর্ক করল অ্যানথ্রপিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ভবিষ্যতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। ক্লড এআই মডেলের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক জানিয়েছে, এআই মডেলগুলোর সক্ষমতা বর্তমান হারে বাড়তে থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ এগুলো স্বয়ংক্রিয়ভাবে নিজেদের প্রতিলিপি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সক্ষম হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অ্যানথ্রপিক সতর্ক করেছে যে, নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একাধিক এআই এজেন্ট সম্মিলিত হয়ে একটি শক্তিশালী বটনেট তৈরি করতে পারে। এই বটনেট কোনো মানুষের সহায়তা ছাড়াই বিভিন্ন ডিভাইসে দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম হবে। একই সঙ্গে এটি নিজেদের কার্যক্রম বন্ধ করার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে পারে এবং আরও বেশি কম্পিউটিং ক্ষমতার সন্ধানে মরিয়া হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে নেটওয়ার্কটি শনাক্ত করা বা নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন হয়ে পড়বে।

অ্যানথ্রপিকের তথ্যমতে, এআই মডেলগুলো নিজেদের কাজের পরিধি বাড়াতে আরও শক্তিশালী কম্পিউটিং ব্যবস্থার দিকে ঝুঁকছে। এর অংশ হিসেবে তারা ডেটা সেন্টারে ব্যবহৃত প্রসেসরের মতো হার্ডওয়্যারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে। একবার এসব ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ নিতে পারলে এআই মডেলগুলো তাদের কার্যক্রমকে আরও ব্যাপকভাবে বিস্তৃত করার সুযোগ পাবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই গত মাসেই এই ধরনের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে, এআই একসময় পুরো ইন্টারনেটে বিস্তৃত হয়ে দীর্ঘস্থায়ী বটনেট গড়ে তুলতে পারে। সেই আশঙ্কার প্রেক্ষাপটে দেওয়া সর্বশেষ পোস্টে এই পরিস্থিতির সম্ভাব্য রূপরেখা তুলে ধরা হয়েছে। বর্তমানে এআই এজেন্টের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তার ঝুঁকিও নতুন মাত্রায় পৌঁছেছে। কিছু এআই ব্যবস্থা ইতোমধ্যে মানুষের সীমিত তদারকিতে কাজ সম্পন্ন করা এবং নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দিয়ে সাইবার হামলার বিভিন্ন ধাপ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সতর্ক করল অ্যানথ্রপিক

আপডেট সময় : ০৯:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬