ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এএফসি চ্যালেঞ্জ লিগে জয় দিয়ে বিদায় ফর্টিসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিলেও নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফর্টিস এফসি। আজ কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে তারা তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ গোল ব্যবধানে পরাজিত করেছে। অবশ্য এই জয়েও শেষ পর্যন্ত গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি কোনো পক্ষই। আজকের ম্যাচে অবশ্য গোল খেয়ে দারুণভাবে ফিরে আসে ফর্টিস।

ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা ব্যাকফুটে ছিল ফর্টিস। ১২ মিনিটে তাজিক ক্লাবটির শেরজোদ মাখামাদিয়েভ গোল করে দলকে এগিয়ে দেন। তবে কিছুক্ষণ পরই ম্যাচের মোড় ঘুরে যায়। প্রতিপক্ষ গোলকিপার বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তাজিক দলটি দশজনে পরিণত হয়। এরপর দ্বিতীয়ার্ধে ফর্টিস দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। দশজনের রেগার–তাদাজের বিপক্ষে ফর্টিস সমতা ফেরায় ৬৭তম মিনিটে সমতা সূচক গোল পায় ফর্টিস। বদলি গোলকিপার শাখোবিদ্দিন মাখমুদজোদা অবশ্য পা ওমারের এক বাঁকানো ফ্রি-কিক দারুণভাবে রুখে দেন।

৬৭ মিনিটে পা ওমার বাবুর পাসে দারুণ এক ব্যাকহিলে লক্ষ্যভেদ করে ফর্টিসকে সমতায় ফেরান রাফায়েল টুডু। এরপর ৭১ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে অনন্ত তামাংয়ের হেডের বলটি জোরালো ভলিতে জালে জড়ান শিয়ান কাওয়াসাকি। ম্যাচের ৮৮ মিনিটে শুকি ইতোফুসা আরও একটি গোল করলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় ফর্টিসের। ম্যাচের ৮৮তম মিনিটে জাপানে জন্ম ও বেড়ে ওঠা শুকি ইতোফুসা গোল করে ফর্টিসের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ ও ভারতের এফসি গোয়ার কাছে ২-১ গোলে হেরেছিল ফর্টিস। সেই দুই পরাজয়ই মূলত তাদের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করে দেয়। তবে শেষ ম্যাচে এসে জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের যাত্রা শেষ করল তারা। এর আগে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ফর্টিস। আবাহনীর প্রথম হার, এক পাকিস্তানির জোড়া গোলে প্রথম জয় ব্রাদার্সের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এএফসি চ্যালেঞ্জ লিগে জয় দিয়ে বিদায় ফর্টিসের

আপডেট সময় : ১১:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬