ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র এক মাসও টিকল না শুবমান গিলের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। গত ৩০ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এই কীর্তি গড়েছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। আজ তাঁকে পেছনে ফেলে ৫০ ওভার ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ২০০ রান পূর্ণ করেছেন তিনি।

ব্রুকের এই ডাবল সেঞ্চুরি ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসেও প্রথম। এর আগে এই সংস্করণে দেশটির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের। ২০২৩ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেছিলেন স্টোকস। ইনিংসের শুরুতে অবশ্য বেশ ধীরগতিতে ব্যাট করেন ব্রুক। চারে নেমে প্রথম ২৪ বলে করেছিলেন মাত্র ১৩ রান। পরে কামিন্দু মেন্ডিসের ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে খোলস ছেড়ে বের হন। ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি।

ম্যাচে তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়ার পর উইল জ্যাকসের সঙ্গে যোগ করেন আরও ১৮৫ রান। মারকুটে ব্যাটিংয়ে জ্যাকস মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেন। ইনিংসের ৪৯তম ওভার শেষে ব্রুকের রান ছিল ১৮৬। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকানোর পর দুই বলে ডাবলস নিয়ে পৌঁছে যান ১৯৬ রানে। এরপর চতুর্থ বলে স্কুপ শটে চার মেরে কাঙ্ক্ষিত দুই শ রানের মাইলফলক স্পর্শ করেন এই ইংলিশ ব্যাটার।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার সময় তাঁর নামের পাশে জ্বলজ্বল করছিল ১১৬ বলে ২০২ রানের অনবদ্য এক ইনিংস। ২১টি চার ও ১০টি ছক্কায় সাজানো ছিল তাঁর এই মহাকাব্যিক ইনিংস। ব্রুকের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড়সমান সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি যেকোনো দলের সর্বোচ্চ রান। এছাড়া পাকিস্তানের মাটিতেও এটিই ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর।

এই ইনিংসের সুবাদে এক বিরল কীর্তিতেও নাম লিখিয়েছেন হ্যারি ব্রুক। টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরি—ক্রিকেটের তিন সংস্করণে এই তিনটি মাইলফলক ছোঁয়া মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে এই অনন্য কীর্তি কেবল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের ঝুলিতে ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের

আপডেট সময় : ০৭:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬