ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়: উপ-প্রেস সচিব

Live News Bangla71
  • আপডেট সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

সোমবার (১২ জানুয়ারি) তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট।

উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানান, বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়।

এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।

অবশ্য আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে বলেন যে, বাংলাদেশ আইসিসিকে ‘চিঠি দেয়ার পর আইসিসির উত্তরের’ প্রত্যাশা করছে। আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি, বলেন ক্রীড়া উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়: উপ-প্রেস সচিব

আপডেট সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬