ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চারদিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং মুখ্য সচিব আব্দুস সাত্তার। এ ছাড়াও বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী, শফিকুল ইসলাম খান মিল্টন, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ও এস এম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করা, জাপানি বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি করা। আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনা শেষে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারদিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৮:০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬