ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টানা ১১ জয়, বার্সেলোনা কোচ বলছেন ‘কিছুই না’

Live News Bangla71
  • আপডেট সময় : ১২:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার রাতে রেসিং স্যান্টান্ডারকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল-রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। ঘাম ঝরানো জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল করেন ফেরান তরেস ও লামিন ইয়ামাল।

সকল প্রতিযোগিতা মিলিয়ে জয়ের ধারা ১১ ম্যাচে উন্নীত করলো বার্সেলোনা। ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে ২০০৫-০৬ মৌসুমে ১৮টি ম্যাচ জিতেছিল কাতালান ক্লাবটি। তারপরও ১১ ম্যাচে টানা জয়ের রেকর্ড নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। দলের এই জয়ের ধারাকে ‘কিছুই নয়’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড (যৌথভাবে) নিয়ে ফ্লিক বলেন, ‘আমি পরিসংখ্যান নিয়ে ভাবছি না। আজ (বৃহস্পতিবার রাত) জিতেছি বলে আমি খুশি। এটি আমাদের জন্য এবং ভক্তদের জন্য দারুণ খবর। এই জয়ের অর্থ হল আমরা পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছি, এটাই আমার কাছে গুরুত্ব বহন করে।’

গত বছরের নভেম্বরে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৩-০ গোলের পরাজয়ের পর আর কখনও পয়েন্ট হারায়নি বার্সেলোনা। বর্তমানে লা লিগার শীর্ষে আছে তারা। ৪৫ পয়েন্ট পেয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে চার পয়েন্টের লিড ফ্লিকের দলের। স্প্যানিশ সুপার কাপ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গত সপ্তাহের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে।

তবে গতরাতে রেসিংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও কঠিন হয়েছে বার্সেলোনার জন্য। এক গোলে পিছিয়ে পড়ার পর তারা দুবার বার্সেলোনার জাল কাঁপায়, যদিও অফসাইডের ফাঁদে পড়ে গোল পায়নি দলটি। এছাড়া বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়া এই ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করেছেন।

এরপর শেষ মুহূর্তে ইয়ামালের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচ নিয়ে কোচ ফ্লিক বলেন, ‘আমি আগে থেকেই জানতাম এটি কঠিন খেলা হবে। ক্লিন শিট রাখা গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই, আমাদের দ্বিতীয় গোলের ৩০ সেকেন্ড আগে তাদের ১-১ গোলে সমতায় ফেরার সুযোগ ছিল। জোয়ানকে ধন্যবাদ, এটি দুর্দান্ত সেভ ছিল। শেষ পর্যন্ত পরের রাউন্ডে উঠতে পেরে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টানা ১১ জয়, বার্সেলোনা কোচ বলছেন ‘কিছুই না’

আপডেট সময় : ১২:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬