ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দিনেই নামবে রাত, শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে?

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একুশ শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে ২ আগস্ট ২০২৭। ওই দিন দিনের বেলায় পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ের জন্য অস্বাভাবিক অন্ধকারে ঢেকে যাবে। সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাওয়ায় কয়েক মিনিটের জন্য দিন ও রাতের পার্থক্য বোঝা যাবে না।

সূর্যগ্রহণের সময় ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল ৬ মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা শতাব্দীর ইতিহাসে দীর্ঘতম সূর্যগ্রহণ। ইউরোপের বেশির ভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে দেখা যাবে না।বহু বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় এখন গ্রহণের সময়, গতিপথ এবং কোন কোন অঞ্চল থেকে এটি দেখা যাবে, সবকিছু নির্ভুলভাবে নির্ধারণ করা হয়েছে।

পূর্ণ সূর্যগ্রহণের সরু পথটি শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর তা অতিক্রম করবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সৌদি আরব, শেষে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে গিয়ে শেষ হবে। এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক জায়গায় দুপুরের সময় আকাশ এমন অন্ধকার হয়ে যাবে, যেন মনে হবে হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে।

চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার বেগে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। মরুভূমি, নদীতীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ—সব জায়গা থেকেই মানুষ এই বিরল প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনেই নামবে রাত, শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে?

আপডেট সময় : ০৬:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬