না ফেরার দেশে বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন
- আপডেট সময় : ০৬:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
না ফেরার দেশে চলে গেলেন বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন। আজ ১৭ অক্টোবর, শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৪২ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন।
২০১১ সালে বিসিবিতে কোচ হিসেবে পথচলা শুরু করেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগে (ওয়াইসিএল) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত একজন দক্ষ প্রশিক্ষক। তার অকাল প্রয়াণে দেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মোসাদ্দেক।
























