ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নেইমার: সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাদার ফুটবলের পাট চুকানোর পর নিজের ভবিষ্যৎ জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই অবসর নেওয়া এই তারকা জানান, ক্লাব ফুটবল থেকে বিদায় নেওয়ার পর অন্তত এক বছর তিনি নিজের মতো করে সময় কাটাতে চান। এই সময়ে কোনো ধরণের নিয়ম বা রুটিন মানতে রাজি নন তিনি। সম্প্রতি ব্রাজিলের ‘ভারান্দা গুরমে’ নামের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের এই ইচ্ছার কথা জানান। ফুটবল ছাড়ার পরপরই নতুন কোনো পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা নেই নেইমার জুনিয়রের। ক্লাব ক্যারিয়ারের শেষ নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেননি নেইমার। তবে পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর কেমন হবে তার জীবন, তা নিয়ে ভাবনা আছে সান্তোসের এই ফরোয়ার্ডের। এমনই খবর প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। পেশাদার ফুটবলের অনুশীলন, ফিজিওথেরাপি কিংবা নির্দিষ্ট সময়সূচির বাধ্যবাধকতা ছাড়াই কাটাতে চান দিনগুলো।

৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে সান্তোসের সাথে চুক্তিবদ্ধ আছেন এবং এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। তবে অবসরের পরবর্তী সময়টি তিনি খেলাধুলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে কাটাতে আগ্রহী। সাক্ষাৎকারে হাসিমুখেই নেইমার বলেন, ফুটবল ছেড়ে দেওয়ার পর প্রথম এক বছর তিনি কিছুই করতে চান না। তার মতে, খেলোয়াড়ি জীবনের ব্যস্ততার মাঝে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়, তাই অবসরের শুরুতে কোনো বাড়তি দায়িত্ব কাঁধে নিতে নারাজ তিনি। ফুটবল খেলতে ইচ্ছা হলে মাঠে নামবেন, আর কিছু করতে না চাইলে বিশ্রামেই কাটবে সময়। হাসতে হাসতে নেইমার বলেন, ‘আমি যখন খেলা ছেড়ে দেব, তখন এক বছর কিছুই করব না।

মাঠের বাইরের জীবন নিয়েও কথা বলেছেন এই তারকা। সতীর্থদের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করে তিনি জানান, প্যারিস কিংবা বার্সেলোনায় খেলার সময় তার বন্ধুরা অবসরের দিনে ঘণ্টার পর ঘণ্টা ফুটবল ম্যাচ দেখতেন। তবে তার স্বভাব কিছুটা ভিন্ন। তিনি সবসময় ফুটবল দেখা পছন্দ করেন না। ব্যস্ত জীবনের ফাঁকে সন্তানদের সাথে সময় কাটানোই তার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়ের সাথে অ্যানিমেটেড সিনেমা দেখা এবং তাকে সময় দেওয়ার মাধ্যমেই তিনি অবসরের আনন্দ খুঁজে পেতে চান। নিজের ব্যস্ত জীবনধারা ও ব্যক্তিগত অভ্যাসের কথা তুলে ধরে নেইমার স্পষ্ট করেছেন যে, অবসরের পর তিনি ফুটবল নয় বরং পরিবারের সাথেই একান্ত মুহূর্তগুলো কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেইমার: সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা

আপডেট সময় : ১২:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬