ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নেটফ্লিক্সে তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত কয়েক বছরে বিশ্বব্যাপী তুর্কি সিরিজের জনপ্রিয়তা আকাশচুম্বী। টেলিভিশন পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও দাপট দেখাচ্ছে তুর্কি কনটেন্ট। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া মের্ত বায়কাল পরিচালিত ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’ মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। সিরিজটি মুক্তির প্রথম দুই সপ্তাহে ১ কোটি ৪৩ লাখ ভিউ পাওয়ার গৌরব অর্জন করেছে এবং এর ফলে এটি প্ল্যাটফর্মটির নন-ইংলিশ সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফুন্দা নামের এক চিত্রশিল্পী, যার চরিত্রে অভিনয় করেছেন এলচিন সাঙ্গু। মা হওয়ার পর নিজের ক্যারিয়ার ও সন্তানের দায়িত্বের মাঝে ভারসাম্য বজায় রাখতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। নিজের শিল্পীসত্তা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি বাসায় একজন আয়া নিয়োগের সিদ্ধান্ত নেন, আর তখনই তাঁর জীবনে আসে নাজলি নামক এক তরুণী, যার চরিত্রে অভিনয় করেছেন মেলিস সেজেন। ফুন্দা ধীরে ধীরে নাজলির ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে গল্পের মোড় ঘুরে যায় যখন ফুন্দার স্বামী ইলকার (ওজান দোলুনাই) বাড়ি ফিরে নাজলিকে দেখে চমকে ওঠেন। অতীতে নাজলি ও ইলকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ হওয়ার পর ফুন্দার সংসারের স্বচ্ছলতা আর স্বস্তি নষ্ট হতে শুরু করে। নাজলির উদ্দেশ্য নিয়ে শুরু হয় রহস্য।

এই সিরিজের সাফল্যের অন্যতম কারণ এর সুনিপুণ চিত্রনাট্য। সুখী দাম্পত্য জীবনে বিশ্বাসের সংকট ও রহস্যময় চরিত্রগুলোর বুনন দর্শকদের প্রতিটি পর্বে ধরে রাখতে সক্ষম হয়েছে। দর্শকেরা কেবল পরবর্তী ঘটনা জানতে আগ্রহী নন, বরং চরিত্রগুলোর আচরণের পেছনের লুকানো সত্য উদঘাটন করতেও উদগ্রীব হয়ে ওঠেন।

সিরিজটি নিয়ে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চলচ্চিত্রভিত্তিক অনলাইন গণমাধ্যম ডিসাইডার তাদের পর্যালোচনায় ফুন্দার মানসিক সংকট, শিল্পী হয়ে ওঠার লড়াই এবং দুই নারীর মধ্যকার রহস্যময় সম্পর্কের প্রশংসা করেছে। অন্যদিকে, ডেইলি সাবাহর মতো গণমাধ্যমে গল্পের কিছু জায়গায় অস্পষ্টতা এবং একই বিষয় বারবার ব্যাখ্যা করার প্রবণতা নিয়ে সমালোচনা করা হয়েছে। সব মিলিয়ে, সম্ভাবনা থাকা সত্ত্বেও চিত্রনাট্যের কিছু দুর্বলতা নিয়ে বিতর্ক থাকলেও সিরিজটি দর্শকের মনোযোগ কেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেটফ্লিক্সে তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’

আপডেট সময় : ১০:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬