ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফেডারেশন কাপে মোহামেডানের ড্র, বসুন্ধরা কিংসের জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেডারেশন কাপে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়ে ১-১ ড্রয়ে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সান্তিয়াগো ভারেলার শিষ্যরা। তবে প্রথমার্ধে পিডব্লিউডির গোল অভিমুখে ৬টি শট নিয়েও ডেডলক ভাঙতে ব্যর্থ হয় সাদা-কালোরা। ফলে বিরতির আগে ম্যাচটি গোলশূন্য সমতায় থাকে। ​সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে অবশ্য এগিয়ে যেতে বেশি সময় নেয়নি মোহামেডান।

দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে ফয়সাল আহমেদের নিখুঁত পাস কাজে লাগিয়ে মোহামেডানকে লিড এনে দেন সুলেমান দিয়াবাতে। তবে ৭৬তম মিনিটে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ইয়োহান মাবিদা দর্শনীয় বাইসাইকেল কিকে চমৎকার এক গোল করে পিডব্লিউডিকে সমতায় ফেরান। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মোহামেডানকে। ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ইয়োহান মাবিদার দৃষ্টিনন্দন ওভারহেড কিকে সেই লিড ভেস্তে গেছে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

দিনের অপরাপর খেলায় সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করেছে কিংস। অন্যদিকে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। এ ছাড়া আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র দিয়ে শেষ হয়েছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেডারেশন কাপে মোহামেডানের ড্র, বসুন্ধরা কিংসের জয়

আপডেট সময় : ০৬:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬