ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বার্সার বিদায়ে রেফারির বিরুদ্ধে ‘ডাকাতির’ অভিযোগ রাফিনিয়ার

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। বার্সেলোনার এই তারকা সরাসরি ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ডাকাতি’র অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় বার্সেলোনা। যদিও দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল কাতালানরা।

তবে সেমিতে উঠার জন্য সেটি যথেষ্ট হয়নি।
ইনজুরির কারণে দুই ম্যাচেই মাঠের বাইরে থাকা রাফিনিয়া অভিযোগ করেন, দুই লেগেই রেফারিং ছিল বার্সার বিপক্ষে। দুই লেগের রিফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

রাফিনিয়া বলেন, ‘আমার কাছে এটা স্পষ্ট ডাকাতি।

শুধু এই ম্যাচ নয়, আগের ম্যাচেও একই ঘটনা ঘটেছে। রেফারিং ভয়াবহ ছিল। আমি বুঝতে চাই, কেন তারা এত ভয় পায় বার্সেলোনা জিতবে ভেবে।’
ম্যাচ শেষে তাকে ‘চুরি’র ইঙ্গিত করে হাতের ইশারাও করতে দেখা যায়।

প্রথম লেগে ভিএআর পর্যালোচনার পর বার্সার ডিফেন্ডার পাউ কুবরসি লাল কার্ড দেখেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সেই ফ্রি-কিক থেকেই গোল করে অ্যাতলেতিকো। দ্বিতীয় লেগেও একই ধরনের ঘটনায় আরেক ডিফেন্ডারিএরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।

এছাড়া একটি পেনাল্টি না পাওয়ার ঘটনাতেও ক্ষুব্ধ ছিল বার্সা শিবির। ওই ঘটনায় তারা আনুষ্ঠানিক অভিযোগও করেছিল, তবে সেটি খারিজ করে দেয় রেফারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বার্সার বিদায়ে রেফারির বিরুদ্ধে ‘ডাকাতির’ অভিযোগ রাফিনিয়ার

আপডেট সময় : ০৫:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬