ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়ে মুখ খুলল স্কটল্যান্ড

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো বাংলাদেশের পরিবর্তে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খেলবে স্কটল্যান্ড। শনিবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির মূল্যায়নে ভারতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি দেখেনি। তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থান থেকে সরে না আসায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়।

র‍্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড এবার র‍্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের জায়গায় সুযোগ পেল।
আইসিসির পক্ষ থেকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হলেও সেই সময়ের মধ্যে বিসিবি সিদ্ধান্ত পরিবর্তন না করায় স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি বোর্ডের ভোটে বাতিল হয় এবং বিরোধ নিষ্পত্তি কমিটিতেও বাংলাদেশের আবেদন গ্রহণ করা হয়নি।

এই প্রক্রিয়ার পুরো সময়জুড়ে স্কটল্যান্ডকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।

চূড়ান্ত সিদ্ধান্তের পর তাদের গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়। এই গ্রুপে স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল।
ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ক্রিকেট স্কটল্যান্ড সামাজিক মাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে ‘Always ready’ (সবসময় প্রস্তুত) ক্যাপশন দেয়। সংস্থাটির প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড নিশ্চিত করেন, আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই তারা আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান উইলফ ওয়ালশ জানান, আইসিসি চেয়ারম্যান জয় শাহ সরাসরি বিষয়টি নিশ্চিত করেন।

ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘আজ আইসিসির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আমাদের পুরুষ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা তা গ্রহণ করেছি। এটি স্কটল্যান্ডের খেলোয়াড়দের জন্য বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রমাণের দারুণ সুযোগ। যদিও এই সুযোগটি এসেছে কিছু জটিল ও ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়ে।’

তিনি আরো জানান, দল ইতোমধ্যেই বিভিন্ন সফরের প্রস্তুতি হিসেবে অনুশীলন করছিল।

এখন তারা দ্রুত ভারতে গিয়ে স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। খুব শিগগিরই স্কোয়াড ঘোষণাসহ অন্যান্য আপডেট জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়ে মুখ খুলল স্কটল্যান্ড

আপডেট সময় : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬