ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হবে দুর্দান্ত: নেইমার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার এস্তাদিও পেদ্রো বিদেগাইনে যেন পুরনো সেই চিরচেনা নেইমার ম্যাজিক আর ড্রামার মহড়া বসলো! ২০২৬ কোপা সুদামেরিকানায় সান লোরেঞ্জোর বিপক্ষে সান্তোসের ১-১ ড্রয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে, ম্যাচ শেষ হওয়ার পর নেইমার যা বললেন, তাতে ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেইমার শুধু নিজের ফর্ম নিয়েই কথা বলেননি, সরাসরি জানিয়ে দিলেন তার জীবনের অন্যতম বড় স্বপ্নের কথা। ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে তিনি কেবল খেলতেই চান না, বরং তিনি স্বপ্ন দেখছেন একটি ঐতিহাসিক ‘সুপার ক্লাসিকো’ ফাইনালের।

নেইমার স্পষ্ট ভাষায় বলেন, হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি। প্রতিটি ব্রাজিলিয়ান খেলোয়াড়ই সেখানে থাকতে চায়। আশা করি আমি সেখানে থাকবো। যখন লিওনেল মেসির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা হলো, নেইমারের উত্তর ছিল আরও সাহসী, ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি ফাইনাল হবে জাস্ট স্পেক্টাকুলার (অসাধারণ)!

নেইমার স্বপ্ন দেখছেন ঠিকই, কিন্তু ডাগআউটে থাকা ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি কি তাকে দলে নেবেন? পরিসংখ্যান বলছে, আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার পর নেইমার একবারও সেলেসাওদের জার্সি গায়ে মাঠে নামেননি। গত মার্চে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রাথমিক তালিকায় তার নাম থাকলেও ইনজুরি আবারও কাল হয়ে দাঁড়ায়। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে লিগামেন্ট ইনজুরিতে পড়ার পর থেকে নেইমারের ফিটনেস এখন বড় এক প্রশ্নবোধক চিহ্ন।

নেইমারের জন্য আশার আলো হয়ে এসেছে সতীর্থদের দুর্ভাগ্য। রদ্রিগো এবং তরুণ তুর্কি এস্তেভাও ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ায় আনচেলত্তির স্কোয়াডে এখন একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। মে মাসের ১৮ তারিখেই জানা যাবে সেই মাহেন্দ্রক্ষণ, নেইমার কি ফিরছেন চিরচেনা হলুদ জার্সিতে, নাকি ইনজুরি আর দীর্ঘ বিরতি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা কেড়ে নেবে?

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ‘গ্রুপ-সি’তে লড়বে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে। ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের মিশন। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪২ দিন বাকি। সারাবিশ্বের ফুটবল ভক্তরা এখন ১৮ মে’র দিকে তাকিয়ে আছেন। নেইমার কি পারবেন আনচেলত্তিকে রাজি করাতে? নাকি তার ‘ব্রাজিল-আর্জেন্টিনা’ ফাইনালের স্বপ্ন কেবল কথা হয়েই রয়ে যাবে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হবে দুর্দান্ত: নেইমার

আপডেট সময় : ০৩:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬