ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতেই বিশ্বকাপ খেলতে ফের আইসিসির অনুরোধ, বিসিবিও দিলো স্পষ্ট বার্তা

Live News Bangla71
  • আপডেট সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। সম্ভাব্য ভেন্যু পরিবর্তন কিংবা গ্রুপ পুনর্বিন্যাসের বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে নানা আলোচনা চলছেই। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভিডিও কনফারেন্সে বৈঠক করেছে। সেখানে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি জানিয়েছে বিসিবি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (আজ) দুপুরে অনুষ্ঠিত ওই ভিডিও কনফারেন্সে বোর্ডের পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি স্পষ্টভাবে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে ভ্রমণে অনাগ্রহী এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানায়। তবে আইসিসির পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। সে কারণে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। জবাবে বিসিবি জানায়, তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তবে বৈঠকে উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ—এ কথাও জোর দিয়ে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশের জন্য ‘তিনটি নিরাপত্তা আশঙ্কা’র কথা উল্লেখ করে বিসিবিকে চিঠি পাঠায় আইসিসির নিরাপত্তা বিভাগ। ওই চিঠির বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ডিসেম্বরে টি–টোয়েন্টি বিশ্বকাপের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা সম্পন্ন করা হয়। সেখানে পুরো টুর্নামেন্টের ঝুঁকি মাত্রা ‘মডারেট’ বা মাঝারি হিসেবে উল্লেখ করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ‘মডারেট টু হাই’ বা মাঝারি থেকে উচ্চমাত্রার বলে চিহ্নিত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিশ্বকাপ চলাকালে ভারতে বাংলাদেশি সমর্থকদের নিরাপত্তা, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং এ নিয়ে ভারত–বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনও ঝুঁকির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। যদিও বিসিসিআই বা আইপিএল ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে বাংলাদেশের ধারণা, মুস্তাফিজকে ঘিরে ক্রমবর্ধমান ক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি–টোয়েন্টি বিশ্বকাপের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতেই বিশ্বকাপ খেলতে ফের আইসিসির অনুরোধ, বিসিবিও দিলো স্পষ্ট বার্তা

আপডেট সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬