ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাটির গভীরে আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করলো ইরান

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:৫০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাটির নিচে নির্মিত নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার ঘাঁটিটির তথ্য প্রকাশ করে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

ঘাঁটিটি পরিদর্শন করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি ও বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। এ সময় তারা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও।সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুদের যে কোনো পদক্ষেপ মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমাদের রণকৌশলে পরিবর্তন আনা হয়েছে। এখন আমরা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে অগ্রসর হচ্ছি। দ্রুত ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পাশাপাশি অসম যুদ্ধের কৌশল প্রয়োগ করা হচ্ছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ বড় ধরনের সামরিক উপস্থিতি জোরদার করেছে। যদিও দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, তবে আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাটির গভীরে আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করলো ইরান

আপডেট সময় : ০৬:৫০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬