ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মিরপুর টেস্টে গ্যালারিতে বিনা মূল্যে খেলা দেখার সুযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।

মিরপুর টেস্ট ঘিরে দর্শকদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের প্রথম পাঁচ দিন অর্থাৎ ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণ গ্যালারিতে দর্শকরা টিকিট ছাড়াই খেলা উপভোগ করতে পারবেন।

তবে এই ফ্রি প্রবেশের সুযোগটি কেবল উত্তর ও দক্ষিণ গ্যালারির ক্ষেত্রেই প্রযোজ্য। স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও আতিথেয়তা এলাকার জন্য টিকিট বা পাস সংগ্রহের বাধ্যবাধকতা আগের মতোই বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিরপুর টেস্টে গ্যালারিতে বিনা মূল্যে খেলা দেখার সুযোগ

আপডেট সময় : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬