ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মেসি-আলভারেজের গোলে জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৪:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগের ম্যাচে জয় পেলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না লিওনেল স্কালোনি। কোচের সেই অতৃপ্তি মেটাতে বেশি সময় নিলেন না লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। ম্যাচজুড়ে জাম্বিয়াকে চাপে রেখে সহজ জয় পেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় বুধবার ভোরে জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

একটি করে গোল পেয়েছেন আলভারেজ, মেসি, নিকোলাস ওতামেন্ডি ও ভ্যালেন্টিন বার্কো। অন্যটি আত্মঘাতী।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের আগে এটিই ছিল আর্জেন্টিনার মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচ। বৈশ্বিক ওই টুর্নামেন্টের আগে অবশ্য আরও ২টি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে আর্জেন্টিনা।

এবারের আন্তর্জাতিক বিরতিতে ২টি ম্যাচই জিতল আর্জেন্টিনা। এর আগের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারায় তারা। তবে ওই ম্যাচে দলের খেলায় সন্তুষ্ট হতে পারেননি স্কালোনি।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জাম্বিয়াকে কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা।

পুরো ম্যাচে প্রায় ৭৬ শতাংশ বলের দখল রাখে তারা নিজেদের কাছে। গোলের জন্য ৯টি শট করে ৫টি রাখে লক্ষ্য বরাবর।
প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় মাত্র ৪ মিনিট। শুরুতে দলকে এগিয়ে দেন আলভারেজ। বিরতিতে যাওয়ার আগে চমৎকার কারিকুরিতে দ্বিতীয় গোল করেন মেসি।

অ্যাসিস্ট করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।
আর্জেন্টিনার হয়ে এটি মেসির ১১৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যায় তার সামনে শুধু ক্রিস্তিয়ানো রোনালদো, ১৪৩ গোল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরেই তৃতীয় গোলের দেখা পেয়ে যায় আলবিসেলেস্তেরা। ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন থিয়াগো আলমাদা। পেনাল্টির বাঁশি বাজানো হলে নিখুঁত শটে স্কোরলাইন ৩-০ করেন ওতামেন্ডি।

৬৫ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেন এনজো ফার্নান্দেস। তবে তার বাঁকানো শট ঝাপিয়ে ঠেকিয়ে দেন জাম্বিয়া গোলরক্ষক। ৩ মিনিট পর আলমাদার শট থামানোর চেষ্টায় নিজেদের জালে বল প্রবেশ করান ডমিনিক চান্ডা।

পরে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করেন ২১ বছর বয়সী বার্কো। একইসঙ্গে নিশ্চিত হয় দলের বড় জয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেসি-আলভারেজের গোলে জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আপডেট সময় : ০৪:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬