ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান: ফিফা সভাপতি

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার (৩১ মার্চ) তুরস্কে কোস্টারিকা ও ইরানের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে ইসলামিক রিপাবলিক অফ ইরান ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মেহেদি মোহাম্মদ নবী (ডানে) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে করমর্দন করছেন। [রয়টার্স]
_______________________________

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপে নির্ধারিত সূচি অনুযায়ীই যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলবে ইরান— এমনটাই জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার (৩১ মার্চ) তুরস্কে অনুষ্ঠিত কোস্টারিকা ও ইরানের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের বিরতিতে তিনি সংবাদমাধ্যম এএফপিকে এ কথা জানিয়েছেন।

ইনফান্তিনো বলেন, ড্র অনুযায়ী ম্যাচগুলো যেখানে হওয়ার কথা, সেখানেই অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ফুটবলের মাধ্যমে আমরা সেতুবন্ধন তৈরি করতে চাই। ফিফা ভূ-রাজনৈতিক সংঘাত সমাধান করতে পারে না, তবে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

এর আগে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন নিয়ে তারা ফিফার সঙ্গে আলোচনা করছে এবং প্রয়োজনে ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামও প্রয়োজনে ইরানের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিলেন।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাদের।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে তুরস্কে কোস্টারিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ চলাকালে ইনফান্তিনো জানান, “ইরান বিশ্বকাপে খেলবে। আমরা দলটির খেলোয়াড় ও কোচের সঙ্গে কথা বলেছি— সবকিছু ঠিক আছে।”

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে স্বাগত জানানো হবে বলে আশ্বাস দিলেও, পরে নিরাপত্তার কারণে তাদের না যাওয়ার পরামর্শ দেন। এর জবাবে ইরান জানায়, বিশ্বকাপ থেকে ইরানকে কেউ বাদ দিতে পারে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান: ফিফা সভাপতি

আপডেট সময় : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬