ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাফিনিয়াকে ছাড়া রাতে মাঠে নামছে বার্সেলোনা

Live News Bangla71
  • আপডেট সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার রাতে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনে রিয়াল মাদ্রিদ। এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামছে হান্সি ফ্লিকের দল। বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।

এই ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার নিয়মিত অধিনায়ক রাফিনিয়া। ছন্দে থাকা ফরোয়ার্ডকে পাওয়া যাবে না এই ম্যাচে এমন একটা শঙ্কা আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত সেটি সত্যি হলো। ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।

ছোট চোট থাকায় শনিবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি রাফিনিয়া। এক বিবৃতিতে বার্সেলোনা নিশ্চিত করে আজকের ম‍্যাচে খেলবেন না রাফিনিয়া, ‘ডান ঊরুতে পাওয়া আঘাতের জন্য সতর্কতার অংশ হিসেবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে বাইরে থাকবেন রাফিনিয়া।’

এর আগে সৌদি আরবে হওয়া স্প‍্যানিশ সুপার কাপের দুই ম‍্যাচে ৪ গোল করে বার্সেলোনার শিরোপা জয়ে বড় অবদান রাখেন রাফিনিয়া।

লা লিগায় রিয়ালের সঙ্গে এক পয়েন্টের ব্যবধান হলেও শীর্ষে থাকা বার্সেলোনা এক ম্যাচ কম খেলেছে। ১৯ ম্যাচে কাতালান ক্লাবটির পয়েন্ট ৪৯। আজ রাতে সোসিয়েদাদকে হারিয়ে ব্যবধান ফের চার পয়েন্ট বাড়িয়ে নিতে পারে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের তিনে ভিয়া রিয়াল। তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাফিনিয়াকে ছাড়া রাতে মাঠে নামছে বার্সেলোনা

আপডেট সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬