সংবাদ শিরোনাম ::
ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: এহসানুল মাহবুব জুবায়ের
Live News Bangla71
- আপডেট সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মগবাজারস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের
তিনি জানান, ইসলামী আন্দোলন জোটে না আসায় ফাঁকা থাকা ৪৭ আসনে আজ-কালকের মধ্যেই ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনি ইশতেহারের বিষয়েও ভাবা হচ্ছে।
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আগামী ২২ জানুয়ারি ঢাকা থেকে ১০ দলের নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হবে। ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যেই প্রচার-প্রচারণা শেষ হবে।















