ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২ জন

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামের প্রকোপে দেশজুড়ে বাড়ছে আতঙ্ক-উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৫৭৯২ শিশু। রাজধানীসহ দেশের চার জেলায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু।

মূলত, রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মাঝেও ছড়িয়েছে ভয়-আতঙ্ক। গত ২৯ মার্চ থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। টিকাদান কর্মসূচির বাস্তবায়নের সঙ্গে জড়িত সকল চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, সময়মত টিকা না পাওয়ার কারনেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ভ্যাকসিন দেয়ার ৩-৪ সপ্তাহের মধ্যেই শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠে। সেক্ষেত্রে, আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

শিশু বিশেষজ্ঞদের মতে, জন্মের পর সময়মত শিশুদের টিকা দেওয়া না হলে হাম নিউমোনিয়াসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে ২ জন ও কক্সবাজার জেলায় ২ জন শিশু মারা গেছে। হামের উপসর্গ সন্দেহে ঢাকাসহ ৮ বিভাগে ৯৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ৪২ জনের হাম সনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২ জন

আপডেট সময় : ০৬:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬