সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এক ভোটকেন্দ্র থেকে তিন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের এবং মিনহাজ আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে সিয়াম নামের অপর যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, তিনজনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























