সংবাদ শিরোনাম ::
রাজধানীর কলাবাগানে চারটি ককটেল নিক্ষেপ: আটক ৪
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ শুক্রবার দুপুরে চারটি ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে পদচারী-সেতুর পূর্ব পাশের রাস্তায় তিনটি ককটেল নিক্ষেপ করা হয়, তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলগুলো নিষ্ক্রিয় করে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, এই তিন ককটেল উদ্ধারের ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
একই সময় পদচারী-সেতুর পশ্চিম পাশের রাস্তায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। ধানমন্ডি থানা পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে। উভয় ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে আটক চারজনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

























