ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

একটি মহল প্রশাসনে থেকে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে : তথ্যমন্ত্রী

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহি না থাকে।

শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে।’

তিনি বলেন, ‘একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও অনেকে গোপনে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা দেয়। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি, সব ধরনের সংবাদ আমাদের কাছে আছে।

সরকার কিভাবে পরিচালনা করতে হয়, তা তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কিছু সমস্যা থাকে, তাহলে আমরা তা চিহ্নিত করব এবং গণমাধ্যমের মাধ্যমেই দেশবাসীর কাছে তা পরিষ্কার করব।’

তিনি আরো বলেন, ‘জনগণের কাছে জবাবদিহিতাই হচ্ছে চূড়ান্ত কথা এবং জনগণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ।’

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘এবারের জাতীয় নির্বাচনে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। লক্ষ্য করেছি বিনা কারণে, বিনা প্রয়োজনে ভোটের পরিবেশ নষ্ট হয়েছে। কেন, কী কারণে নষ্ট হয়েছে সে বিষয়ে আমরা একটি তদন্তের উদ্যোগ নেব। কেননা ভবিষ্যতে সব সময় আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচন চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একটি মহল প্রশাসনে থেকে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬