সংবাদ শিরোনাম ::
একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন
Live News Bangla71
- আপডেট সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশর একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং রাত ১২টা ২১ মিনিটের দিকে শহীদ মিনার ত্যাগ করেন।
এরও আগে, রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।















