ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রামে জামায়াত আমির উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:৫৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখান থেকে আমাদের উন্নয়ন শুরু হবে। এই জেলাকে উত্তরবঙ্গের রাজধানীতে পরিণত করা হবে। কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোটের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী। কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না, পরিবার ও গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। এই দেশে আর কোনো জমিদারি চলবে না। ১৮ কোটি মানুষের বিজয় চাই।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে বুকে নিয়ে এগিয়ে যাবো। জুলাই আন্দোলনে মা-বোনদের গায়ে হাত দেওয়া হয়েছিল। কামানের সামনে দাঁড়িয়ে কলিজার টুকরা এক মেয়ে বলেছিল, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেবো। এরাই আমাদের শক্তি জুগিয়েছিল।

অথচ মায়েদের যেখানে এতো অবদান, সেখানে একটি দল ও তাদের লেলিয়ে দেওয়া বাহিনী তাদের গায়ে হাত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে জামায়াত আমির উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে

আপডেট সময় : ০৭:৫৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬