জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬: অষ্টম শ্রেণির বাংলা বহুনির্বাচনি প্রশ্ন
- আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ের ‘দুই বিঘা জমি’ কবিতা ও গুরুত্বপূর্ণ শব্দার্থ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর জন্য বেশ কিছু বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) নিচে আলোচনা করা হলো
১. ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।’ এখানে চোর বলা হয়েছে কাকে? উত্তর: ক. উপেন।
২. ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কী? উত্তর: ক. সম্পদলিপ্সা।
৩. ‘বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা’—এখানে ‘শান্ত হইল ব্যথা’ বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: গ. ব্যথা দূর হলো।
৪. উপেন জন্মভূমিকে ‘নিলাজ কুলটা ভূমি’ বলে ধিক্কার দিয়েছে কেন? উত্তর: ক. যখন যার, তখন তার।
৫. ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’—এখানে ‘সাধু’ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর: ক. ভূস্বামীকে।
৬. ‘সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে’—এখানে ‘সন্ন্যাসী’ শব্দ দিয়ে কী বোঝানো হয়েছে? উত্তর: ক. গৃহত্যাগী বা দেশত্যাগী রূপ।
৭. ‘ভূস্বামী’ শব্দের অর্থ কী? উত্তর: ক. জমিদার।
৮. ‘বিশ্বনিখিল’ শব্দের অর্থ কী? উত্তর: ক. সমগ্র পৃথিবী।
৯. ‘গেহ’ শব্দের অর্থ কী? উত্তর: গ. গৃহ বা ঘর।
১০. ‘পাণি’ শব্দের অর্থ কী? উত্তর: ক. হাত।
১১. ‘লক্ষ্মীছাড়া’ শব্দের অর্থ কী? উত্তর: খ. দুর্ভাগ্য।
প্রশ্নগুলো প্রস্তুত করেছেন ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান।

























