ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পর্যটন করপোরেশনে ৫টি কোর্সে ভর্তির আবেদন শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) বিভিন্ন মেয়াদি ডিপ্লোমা ও পেশাদার কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজধানীর মহাখালীর এই প্রতিষ্ঠানে মোট পাঁচটি কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে পরিচালিত এসব কোর্সে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পাঠ্যসূচি আইএলও ও ইউএনডিপি বিশেষজ্ঞদের দ্বারা প্রণীত এবং প্রশিক্ষিত জাতীয় শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হয়। বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ। পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা।

দুই বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট’ (ডিএইচএম-৪১ ও ৪২) কোর্সের মোট ফি ২ লাখ ১০ হাজার টাকা, যা চার কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। এতে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। একই শিক্ষাগত যোগ্যতা ও এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ (ডিটিএইচএম-০৯) কোর্সের মোট ফি এক লাখ টাকা। এই দুটি কোর্সের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। এছাড়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপ্লোমার শিক্ষার্থীদের এয়ারলাইনস টিকিট বুকিং সফটওয়্যারের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন।

এসএসসি পাস করা প্রার্থীদের জন্য রয়েছে এক বছর মেয়াদি ‘প্রফেশনাল বেকিং কোর্স’ (পিবিসি-১১), যা শুক্র ও শনিবার পরিচালিত হয়। একইভাবে এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কালিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ (ডিসিসিএম-১৯ ও ২০-শেফ ট্রেনিং) কোর্সে এসএসসি পাস প্রার্থীরা ভর্তি হতে পারবেন, যার ক্লাসও শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। এই কোর্সে সর্বোচ্চ ৪০ বছর বয়সী পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া এক বছর মেয়াদি ‘প্রফেশনাল শেফ কোর্স’ (পিসিসি-৩৯ ও ৪০)-এর জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর নির্ধারিত রয়েছে।

ভর্তিসংক্রান্ত যাবতীয় আবেদন এনএইচটিটিআইয়ের ওয়েবসাইট (www.nhtti.gov.bd/admission)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৩ জানুয়ারি থেকে সকল কোর্সের নিয়মিত ক্লাস শুরু হবে। যেকোনো প্রয়োজনে রাজধানীর ৮৩-৮৮, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায় সরাসরি যোগাযোগ করা যাবে। এ ছাড়া ০১৯৯১১৩৯০১১ নম্বরে কল বা [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও তথ্য ও সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পর্যটন করপোরেশনে ৫টি কোর্সে ভর্তির আবেদন শুরু

আপডেট সময় : ০৯:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬