ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ট্রাম্পের শুল্ক হুমকিতে বাড়লো স্বর্ণ-রুপার দাম, শেয়ারবাজারে পতন

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ায় স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে সোমাবার (১৯ জানুয়ারি) ইউরোপের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। খবর বিবিসি।

সোমাবার প্রতি আউন্স সোনার দাম বেড়ে সর্বোচ্চ ৪ হাজার ৬৯০ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়। একই সময়ে রুপার দাম উঠে যায় প্রতি আউন্স ৯৪ দশমিক ১২ ডলারে, যা ইতিহাসে সর্বোচ্চ। মূলত অনিশ্চিত পরিস্থিতিতে স্বর্ণ ও রুপাকে নিরাপদ বিনিয়োগ বিবেচনা করে মানুষ, সেজন্য এসব ধাতুর দাম বাড়ে।

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০% শুল্ক আরোপের ঘোষণা দেয় প্রেসিডেন্ট ট্রাম্প।

এরপর থেকে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে স্বর্ণ–রুপার দিকে ঝুঁকেছেন। ফলে ইউরোপের শেয়ারবাজার নেমে গেছে। লন্ডনের শেয়ারসূচক কমেছে, জার্মানি ও ফ্রান্সের বাজারেও বড় পতন হয়েছে। গাড়ি, প্রযুক্তি ও বিলাসপণ্যের কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অস্ত্র ও প্রতিরক্ষা খাতের কিছু কোম্পানির শেয়ার বেড়েছে।

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও জানিয়েছে, বাণিজ্য দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রাম্পের শুল্ক হুমকিতে বাড়লো স্বর্ণ-রুপার দাম, শেয়ারবাজারে পতন

আপডেট সময় : ০৬:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬