সংবাদ শিরোনাম ::
ইসির ঘোষণায় উত্তাল শাবিপ্রবির ক্যাম্পাস
Live News Bangla71
- আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। সে অনুযায়ী প্রার্থী ও শিক্ষার্থীদের প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস।
এ অবস্থায় সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচনের আয়োজন করা যাবে না। এরই প্রেক্ষিতে শাকসু নির্বাচন স্থগিত হতে পারে বলে মন্তব্য করেছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।
অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ইসির এ প্রজ্ঞাপন যদি সঠিক হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সমন্বয় করে শাকসু নির্বাচন স্থগিত করা হতে পারে।
















